মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরের ঝিনাইগাতীতে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদ্বোধন

“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদ্বোধন করা হয়েছে। ৮ জুন শনিবার সকালে উপজেলা ভূমি অফিস আয়োজিত অনুষ্ঠানে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ উদ্যোগ হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে সহজে এবং দ্রুততম সময়ে মানুষ সেবা পাচ্ছে। তিনি সকল ভূমি মালিককে তাদের জমির সকল তথ্য উপজেলা/ইউনিয়ন ভূমি অফিস অথবা অনলাইনে জমা দিয়ে হোল্ডিং এর ডাটা এন্ট্রি কার্যক্রম নিশ্চিত করতে আহ্বান জানান। সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকের সভাপতিত্বে উপজেলা ভূমি অফিস চত্বরে স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফয়জুর রাজ্জাক আকন্দ, বীর মুক্তিযোদ্ধা সু্রুজ্জামান আকন্দ, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রোস্তম আলী, দলিল লেখক সমিতির সভাপতি আনোয়ার হোসেন মন্টু, ইউপি সদস্য ও সাংবাদিক জাহিদুল হক মনির প্রমুখ। এ সময় উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে “ভূমি সেবা সপ্তাহ-২০২৪” উপলক্ষ্যে আগত সেবাপ্রার্থীদের মাঝে নামজারি খতিয়ান হাতে তুলে দেন, প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ। এছাড়াও ভূমিসেবা ও সর্বজনীন পেনশন স্কীম বিষয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ৭ দিন ব্যাপী ভূমিসেবা সপ্তাহ-২০২৪ চলবে। 

Tag
আরও খবর