মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

নালিতাবাড়ীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন

“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে খরা সহনশীলতা” এই প্রতিপাদ্য বিষয়কে প্রাধান্য দিয়ে কারিতাস ময়মনসিংহ অঞ্চল কর্তৃক বাস্তবায়াধীন সীডস প্রকল্পের আয়োজনে নালিতাবাড়ী উপজেলার বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদ্‌যাপন করা হয়েছে। এই উপলক্ষ্যে নালিতাবাড়ী উপজেলার চারটি ইউনিয়ন- নালিতাবাড়ী সদর, মরিচপুরান, রুপনারায়ণকুড়া, বাঘবেড় ইউনিয়ন পরিষদে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ করা হয়। নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদে পরিবেশ দিবস উদ্‌যাপন কালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু জাফর বাবু ও ইউপি সদস্যবৃন্দ, কারিতাসের উপজেলা সমন্বয়কারী মিস প্রমা প্রিসিলা ম্রং ও মাঠ সহায়ক  কর্ণেলিউস আরেংসহ ৩১ জন উপস্থিত ছিলেন। এ সময় ৩০ টি আম্রপলি গাছের চারা বিতরণ করা হয়। মরিচপুরান ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মো: আইয়ুব আলী সরকার ও ইউপি সদস্যবৃন্দ, কারিতাসের মাঠ সহায়ক হাসিনা স্নালসহ ৪৩ জন উপস্থিত ছিলেন। এ সময় ৪০টি আম্রপলি চারা বিতরণ করা হয়। রুপনারায়ণকুড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মো: মঞ্জুর আল মামুন ও ইউপি সদস্যবৃন্দ, মাঠ সহায়ক পবিত্র ম্রংসহ ৫৩ জন উপস্থিত ছিলেন। এ সময় ৫০ টি আম্রপালি চারা বিতরণ করা হয়। বাঘবেড় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মো: আব্দুস সবুর ও ইউপি সদস্যবৃন্দ, প্রোগ্রাম ম্যানেজার মি. দুলেন আরেং, মাঠ সহায়ক হিলারিউসসহ ৪৫ জন উপস্থিত ছিলেন। এ সময় ৩৫টি আম্রপালি চারা বিতরণ করা হয়। এছাড়া কারিতাসের দাওয়াকুড়া  মঞ্জুরি কিশোরী সংলাপ সেন্টারে বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন করা হয়। মিস প্রমা প্রিসিলা ম্রং ও হাসিনা স্নালসহ ২২ জন উপস্থিত ছিলেন। এ সময় ১৫ জন কিশোরীর মাঝে আম্রপালি, মাল্টা, পেয়ারা ও জাম গাছের চারা বিতরণ করা হয়। 

Tag
আরও খবর