মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

নালিতাবাড়ীতে মদ খেয়ে রাস্তায় মাতলামি, যুবলীগ নেতাসহ গ্রেফতার ৫

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে রাস্তায় মদ্যপান অবস্থায় মাতলামি করার সময় ২নং নন্নী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মাহমুদুল হাসানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। ১ জুন শনিবার রাত সাড়ে ১০টায় নালিতাবাড়ী উপজেলার কালাপানি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী নিশ্চিন্তপুর এলাকার মৃত আঃ মোতালেব দুদুর ছেলে মাহমুদুল হাসান (৩২), বনকুড়া চৌরাস্তা এলাকার মৃত খাদেম আলীর ছেলে সফিকুল ইসলাম (৩৫), নন্নী ডেকড়াপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে আলম মিয়া (৪০), নন্নী বাইগড় পাড়া এলাকার মৃত রাজ মাহমুদের ছেলে সফিকুল ইসলাম (৩৯) ও নন্নী ডেকড়াপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে রায়হান মিয়া (৪০)। জানা গেছে, শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইফুল মালেকের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহরাব হোসেনসহ সঙ্গীয় ফোর্স নালিতাবাড়ী উপজেলাতে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মদ খেয়ে রাস্তায় মাতলামি করে জনশৃঙ্খলা ভঙ্গ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপরাধে ৫ জনকে আটক করা হয়। এঘটনায় নালিতাবাড়ী থানায় নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ পান ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের স্বারণীক (৩৬)১ এর ২৫ ধারার অপরাধে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের রোববার দুপুরে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবির ওসি) মো. আবুল কালাম আজাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

Tag
আরও খবর