মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। ১ জুন শনিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ ও শেরপুর পৌরসভার আয়োজনে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে ওই ক্যাম্পেইনের উদ্বোধন করেন শেরপুর-১ সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু। ক্যাম্পেইন উদ্বোধনকালে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম-সেবা, শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জেলা সদর হাসপাতালের আরএমও ডা. খাইরুল কবীর সুমন, ডা. নাহিদ কামাল কেয়া, সিভিল সার্জন কার্যালয়ে মেডিক্যাল অফিসার ডা. মো. আহসানুল হাবিব হিমেল, পৌরসভার ইপিআই সুপারভাইজার ফারুক আহমেদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে সারাদেশের ন্যায় শেরপুরেও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। এ বছর জেলার সদর উপজেলাসহ ৫ উপজেলায় ৬-১১ মাস বয়সী ২৪ হাজার ৯৯৩ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯৬ হাজার ১৬২ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলসহ মোট ২ লাখ ২১ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ১ হাজার ৩৪৯টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ক্যাম্পেইন সফল করতে এসব কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের ৫১৪ জন কর্মীর পাশাপাশি স্বেচ্ছাসেবকগণ কাজ করছেন।

Tag
আরও খবর