মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইগাতীতে কৃষি জমি নষ্ট করে রাস্তা নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর পানবর গ্রামে কৃষি জমি নষ্ট করে রাস্তা নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ১৬ মে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ সংবাদ সম্মেলন উত্তর পানবর গ্রামের বটতলীতে অনুষ্ঠিত হয়। জমির মালিকদের ও এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খনানন্দ কোচ। লিখিত বক্তব্যে তারা উল্লেখ করেন, ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ শাহজাহান তার মেয়ের শ্বশুর বাড়ি যাতায়াাতের জন্য আদিবাসী কোচ পরিবার ও এলাকার অসহায় কিছু কৃষকের জমি নষ্ট করে ৪০ দিনের কর্মসূচি দিয়ে একটি রাস্তা নির্মাণের পাঁয়তারা করছে। কিন্তু ওই বাড়িতে যাওয়ার জন্য সরকারী ম্যাপ অনুযায়ী ১০ ফুট প্রশস্ত একটি রাস্তা বিদ্যমান রয়েছে। কিন্তু শাহজাহান মেম্বার ওই পরিবারের ৮ জন লোকের চলাচলের জন্য অন্যের জমি নষ্ট করে ব্যক্তিগত একটি রাস্তা তৈরি করার পরিকল্পনা করে। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন যাবত দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছে। ইতিমধ্যেই কোচ পরিবার আদালতে একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর দাবি, জমি নষ্ট করে যাতে নতুন কোনো রাস্তা নির্মাণ করা না হয়, সেইসাথে পূর্বের যাতায়াতের রাস্তাটিই সংস্কারের মাধ্যমে পাকা করার দাবি জানান তারা। এ বিষয়ে মাননীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

Tag
আরও খবর