মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ১ হাজার ২৯২ বস্তা ভারতীয় চিনি উদ্ধার: গ্রেফতার ১

শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি গ্রামে ১৩ মে সোমবার রাত ৮টার দিকে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ অভিযান চালিয়ে চোরাই পথে নিয়ে আসা ১ হাজার ২৯২ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে। সেই সাথে চোরাকারবারি মো. রহুল আমীন (৫০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।  গ্রেফতারকৃত চোরকারবারি মো. রহুল আমীন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি গ্রামের জনৈক শের আলীর ছেলে। এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) সাইফুল মালেক, এসআই ইউসুব আলী, এসআই শফিকুর রহমান, এসআই আবুল কালাম আজাদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওমর ফারুক, রিপন মিয়াসহ সঙ্গীয় ফোর্স নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি গ্রামে সোমবার রাতে অভিযান চালায়। এ সময় চোরাকারবারি মো. রহুল আমীনের একটি ভাড়া করা গোডাউনে রক্ষিত এবং ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ৫০ কেজির ১ হাজার ২৯২ বস্তা চিনি উদ্ধার করে। সেই সাথে মো. রহুল আমীনকে গ্রেফতার করা হলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাপর কারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় শেরপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত মো. রহুল আমীনসহ সংঘবদ্ধ চোরাকারবারিরা ভারত থেকে অবৈধভাবে চিনির বস্তা গুলো কাকরকান্দি গ্রামের ওই গোডাউনে রেখে পাচারের জন্য মজুত করে রেখেছিল। এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ধৃত মো. রহুল আমীনকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ। 

Tag
আরও খবর