মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত পুলিশ সুপার আকরামুল হোসেন পিপিএম

শেরপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মে শনিবার দুপুর ১২টায় শেরপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপস্থিত সাংবাদিকদের পরিচিতি উপস্থাপন এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মাধ্যমে নবাগত পুলিশ সুপারের পরিচিতি পর্ব উপস্থাপন করা হয়। পরে শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. আকরামুল হোসেন, পিপিএম-এর সভাপতিত্বে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের বক্তব্য শুনেন নবাগত পুলিশ সুপার। পরে সার্বিক পরিস্থিতি সম্পর্কে তার (পুলিশ সুপার) বক্তব্যে বলেন, শেরপুর জেলায় মাদক, চোরাচালন, হত্যাকাণ্ড, যানজট নিরসন, আইপিএল জুয়া সহ বিভিন্ন সামাজিক অপরাধ কর্মকাণ্ড দমনে পুলিশ তার পেশাদারিত্বভাবে কাজ করে যাবে। তিনি আরো বলেন, আমাদের পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে অনেক দায়বদ্ধতা রয়েছে। সন্তানের অভিভাবক হিসেবে প্রত্যেকের দায় রয়েছে সন্তানের উপর নজরদারি করার। সন্ধ্যার পরে সন্তানদের বাইরে বের হতে না দেওয়ার আহ্বান জানান তিনি। শেরপুর জেলার জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবলের সীমাবদ্ধতা থাকলেও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে তার পুলিশ কাজ করবেন এবং তিনি সকলে বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সময় পুলিশ নিরপেক্ষ এবং পেশাদারিত্বের সাথে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় এজন্য সকল প্রস্তুতি নিয়ে কাজ করবেন বলে উপস্থিত সাংবাদিকদের আশ্বস্ত করেন। এছাড়াও তিনি আরো বলেন, জনগণ যাকে চাইবেন তাকে ভোট দিবেন। জনগণ যাকে চাইবেন না তার অবস্থা তার মত হবে। পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে। কেউ এর ব্যত্যয় ঘটালে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার এস এম আবু ছাইদ হিরণসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, শেরপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চুয়াডাঙ্গা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান। তিনি বর্ণাঢ্য চাকুরি জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) ভূষিত হয়েছেন। শেরপুর জেলায় যোগদানের পূর্বে তিনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

Tag
আরও খবর