মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে ২৬ জনের মনোনয়নপত্র দাখিল

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১২ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৫ এপ্রিল সোমবার ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসে উপজেলা চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ ফারুক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, সোহরাওয়ার্দী বাহাদুর ও মোহাম্মদ মিজানুর রহমান। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, যুবলীগ নেতা রকিবুল ইসলাম রুকন, ফজলুল করিম, মুনায়েম হোসেন, মুখলেছুর রহমান, আব্দুল কাদের, হারুন অর রশিদ, জহুরুল ইসলাম, শাহ আলম, আব্দুল মান্নান, মিন্টু মিয়া ও মেহেদী হাসান মামুন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, নাছিমা বেগম, শেফালী বেগম, জেসমিন আক্তার, সুফিয়া, আকলিমা বেগম ও রুপালী বেগম। মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, আগামী ৮ই মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ৭টি ইউনিয়ন নিয়ে ঝিনাইগাতী উপজেলা পরিষদ গঠিত। এ উপজেলায় ভোটার সংখ্যা প্রায় দেড় লাখ।

Tag
আরও খবর