নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ময়মনসিংহে বাসচাপায় ৭ জন নিহতের ঘটনায় ঝিনাইগাতীতে ড্রাইভার ও সুপারভাইজার গ্রেফতার

ময়মনসিংহে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৭ জন নিহতের ঘটনায় বাসের ড্রাইভার সিরাজুল ইসলাম (৪৮) ও সুপারভাইজার জনি মিয়া (৪২) কে গ্রেফতার করেছে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশ। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার রাতে উপজেলার বন্ধভাটপাড়া-কালীনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃত সিরাজুল শেরপুর পৌর শহরের মীরগঞ্জ গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং জনি মিয়া চাপাতলী গ্রামের আনিসুর রহমানের ছেলে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বন্ধভাটপাড়া-কালীনগর গ্রামে অভিযান চালিয়ে তাদের আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়া সিরাজুল ও জনিকে গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য যে, ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর এলাকায় আদিল সরকার নামে একটি বাসের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে সাতজন নিহত হয়। এ ঘটনার পর পালিয়ে যায় বাসের ড্রাইভার ও সুপারভাইজার।

Tag
আরও খবর