নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ৩২ প্রার্থী মনোনয়ন পত্র ক্রয়

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সর্ব বৃহৎ আর্থিক সমবায় সমিতি শেরপুরের ঝিনাইগাতী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৪ বিভিন্ন পদের বিপরীতে ৩২ প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করছেন। ১১ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টার মধ্যে সমিতির নিজস্ব কার্যালয় থেকে এসব মনোনয়ন পত্র বিক্রয় করা হয়। নির্বাচন পরিচালনা কমিটি ও উপজেলা সমবায় কার্যালয় সূত্রে জানা গেছে, ঘোষিত তফসীল মোতাবেক রবিবার ছিল মনোনয়ন পত্র বিক্রির নির্ধারিত দিন। এ দিনে বিভিন্ন পদের বিপরীতে ৩২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র ক্রয় করেন। ৩২ প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে মেহেদী হাসান হালিম, সালেহ আহম্মেদ, নাজমুল হক, ভাইস চেয়ারম্যান পদে জাফর ইকবাল, মাসুদুর রহমান, সেক্রেটারি পদে আলহাজ্ব হারুন উর রশিদ, নুরে আলম, আরিফুল ইসলাম, ট্রেজারার পদে মেহেদী হাসান মামুন, মাসুদুর রহমান, ফেরদৌসী বেগম বিউটি, ডিরেক্টর পদে ক-অঞ্চলে ৬ জন, খ-অঞ্চলে ২ জন, গ-অঞ্চলে- ৬ জন, ঘ-অঞ্চলে ২ জন এবং ঙ-অঞ্চলে ৫ জন। মনোনয়ন পত্র জমা হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই হবে ১৪ ফেব্রুয়ারি, প্রত্যাহার ২৮ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৯ ফেব্রুয়ারি এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ আদর্শ রিসোর্ট সেন্টার, শালচূড়ায়।  সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বিরতিহীন ভাবে। নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে কাজ করছে বলে জানান,  উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রুকুনুজ্জামান।

Tag
আরও খবর