নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৫) এর উদ্বোধন

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় জেলা পর্যায়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৫) শুরু করেছে শেরপুর জেলা ক্রীড়া অফিস। এ ধারাবাহিকতায় ২ জানুয়ারি মঙ্গলবার বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনকালে জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ-সচিব মুকতাদিরুল আহমেদ। এসময় তিনি বলেন, তোমরা শিক্ষার্থী, তোমরা পড়াশুনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে বেড়ে উঠবে। সুস্থ-সবল ব্যক্তি হিসেবে বেড়ে উঠে আমাদের এই দেশটাকে নেতৃত্ব দিবে এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। খেলাধুলার মাধ্যমে নিজের দেশকে যেমন বিশ্বের বুকে চেনানো যায়। এটি কিন্তু অন্য মাধ্যমে উপস্থাপন করা কঠিন। ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতির মত ফুটবলার আতিক আমাদের শেরপুর জেলার গর্ব। আমরা চাই জ্যোতি, আতিক, স্প্রিন্টার জহির রায়হানের মত আরও ভালো মানের খেলোয়াড় তৈরি হোক জেলায়। তাই শেরপুর জেলার তৃণমূল থেকে ক্ষুদে ফুটবলার বের করার লক্ষে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তারাও ক্রীড়াঙ্গনকে গর্বিত করবে, শেরপুরের মুখ উজ্জ্বল করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একজন দক্ষ ফুটবল খেলোয়াড় ছিলেন এবং ছোট বেলা থেকে তিনি ফুটবল খেলতেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার জন্য বিভিন্ন প্রণোদনা দিচ্ছেন। এই যে আমরা শেরপুরে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম পেয়েছি এটি সরকারের একটি মহৎ উদ্যোগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত। বক্তব্য শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সাথে পরিচিত হন। এসময় শেরপুর জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সৈয়দ রবিউল ইসলাম মনির, শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিনসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষণে অংশগ্রহণকারী ফুটবলাররা উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার জানান, প্রশিক্ষণের বাছাইয়ের জন্য রেজিস্ট্রেশনের সুযোগ পান তৃণমূলের ফুটবল খেলোয়াড়রা। বাছাইয়ে অংশ নিতে মাঠে উপস্থিত ছিলেন ৫২ জন খেলোয়াড়। দিনব্যাপী বিভিন্ন বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত বাছাইয়ে সুযোগ পান ৩০ জন খেলোয়াড়। বাছাইকৃত এই খেলোয়াড়দের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শেষে সনদপত্র ও জার্সি বিতরণ করা হবে। প্রশিক্ষণে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন প্রশিক্ষক গোলাম শাহরিয়ার রবিন ও মঈনুল হক বাপ্পি।

Tag
আরও খবর