নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শেরপুরে নির্বাচন বিরোধী লিফলেট বিতরণকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীসহ গ্রেফতার-৮

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বিরোধী লিফলেট ও নির্বাচন ঠেকানোর জন্য নাশকতার অভিযোগে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী সহ ৮ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করেছে শেরপুর সদর থানার পুলিশ। ২ জানুয়ারি মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়ন থেকে তাদেরকে আটক করা হয়। এসময় পুলিশকে লক্ষ্য করে বিএনপি নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ করেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের বিভিন্ন গ্রামে চলমান নির্বাচনকে প্রতিহত করার জন্য বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলীর নেতৃত্বে লিফলেট বিতরণ করছিল বিএনপির নেতাকর্মীরা। এছাড়াও বিএনপি নেতাকর্মীদের একত্রিত করে নাশকতার পরিকল্পনা করছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশের উপর ককটেল নিক্ষেপ করে। পুলিশ আত্মরক্ষায় ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে অনেকে পালিয়ে গেলেও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী সহ ৮ নেতাকর্মীকে আটক করে পুলিশ। এব্যাপারে শেরপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মো. খোরশেদ আলম পিপিএম বলেন, তারা নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ করছিল ও নাশকতার পরিকল্পনা করছিল। এমন সংবাদের ভিত্তিতে সাথে সাথে পুলিশ অভিযান চালায়। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর ককটেল নিক্ষেপ করে। পুলিশ পাল্টা গুলি ছুড়ে। এসময় আট নেতাকর্মীকে আটক করা হয়। শেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শহর বিএনপির সভাপতি প্রভাষক মামুনুর রশিদ পলাশ বলেন, আমরা আগামী নির্বাচনে জনগণ যেন ভোট না দেয় সেই প্রচারণার জন্য লিফলেট বিতরণের প্রস্তুতি নিচ্ছিলাম। তার আগেই রাস্তায় আমাদের নেতা সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী সহ আট নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে মামলা করছে। এব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্টের মামলা দায়ের করা হয়েছে

।

Tag
আরও খবর