নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শেরপুর জেলায় প্রথম স্মার্ট স্কুল উদ্বোধন করেন জেলা প্রশাসক

শেরপুর জেলায় প্রথম স্মার্ট স্কুল হিসেবে যাত্রা শুরু করল জেলা প্রশাসনের তত্বাবধানে পরিচালিত শেরপুর কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ। ৩১ ডিসেম্বর রোববার দুপুরে জেলা শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক সংলগ্ন স্কুল প্রাঙ্গণে ওই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। এসময় তিনি বলেন, জেলার প্রথম স্কুল হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু হল এ স্কুলের। এর মধ্য দিয়ে শেরপুর কালেক্টরেট স্কুলের সব কার্যক্রমকেই ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নেওয়া হয়েছে। স্কুলে শিক্ষার্থী প্রবেশের সাথে সাথে তার বাবা-মা মোবাইলে ক্ষুদেবার্তার মাধ্যমে জানতে পারবেন এবং একইসাথে স্কুল ত্যাগের সময়ও জানতে পারবেন। এতে অভিভাবকরা দুঃশ্চিন্তামুক্ত থাকবেন। এছাড়া স্কুলের সমস্ত ফি ডিজিটালি জমা নেওয়া হবে। স্কুলের ফলাফল প্রকাশ থেকে শুরু করে সব কার্যক্রম স্মার্ট ও ডিজিটাল মাধ্যমে করা হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, সিনিয়র সহকারী কমিশনার জিন্নাত শহীদ পিংকী ও সহকারী কমিশনার প্রদীপ কুমার দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইসরাত সুলতানা পুতুল। ওইসময় তিনি বলেন, জেলার প্রথম স্মার্ট স্কুল হিসেবে যাত্রা শুরু করল কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ। এর মধ্য দিয়ে শেরপুরে নতুন একটি দ্বার উন্মোচিত হলো। আমাদের জন্য এটি অনেক বড় পাওয়া। বর্তমান সরকার যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে তার প্রথম ধাপ আমরা শুরু করতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক আনন্দের। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শেরপুর কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ও মুল্যায়ন প্রকাশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ওইসময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর