নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

নকলায় ভ্যান চালকের লাশ উদ্ধার

শেরপুর জেলার নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা কান্দাপাড়া এলাকার বাঘমারি বিল থেকে ২৫ ডিসেম্বর সোমবার সকালে মো. আব্দুল মুন্নাছ (৪০) নামে এক ভ্যান চালকের কর্দমাক্ত লাশ উদ্ধার করেছে নকলা থানার পুলিশ। মো. আব্দুল মুন্নাছ আলী নকলা উপজেলার টালকী ইউনিয়নের টালকী পশ্চিমপাড়া এলাকার মৃত ময়ছর আলীর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল মুন্নাছ রোববার বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেননি। স্থানীয় কৃষকরা সোমবার সকালে মাঠে কাজ করার সময় বাঘমারি বিলের পাশে কাদা মাটিতে কুচুরী পানা দিয়ে ঢাকা কিছু একটা দেখতে পায়। পরে ওই লাশের পাশে গিয়ে মৃত অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পরে আছে দেখতে পান। পরে স্থানীয়রা নকলা থানায় খবর দেয়। লাশ মুখমন্ডলসহ সারা শরীরে কাদা মাখানো থাকায় প্রথমে নাম পরিচয় শনাক্ত করতে নাপারলেও মুহুর্তের মধ্যেই সংবাদটি ছড়িয়ে পড়লে নাম ঠিকানা শনাক্ত হয়। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের মিয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম জানান, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের মিয়া সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো হত্যার কারন জানা সম্ভব হয়নি। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এবং তদন্ত সাপেক্ষে পরে হত্যার কারন জানা সম্ভব বলে তিনি জানান।

Tag
আরও খবর