নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শেরপুরে ভারত থেকে চোরাই পথে আসা তিন ট্রাক চিনিসহ গ্রেপ্তার ৫

শেরপুরে তিন মিনি ট্রাকভর্তি ভারতীয় চোরাই চিনিসহ পাঁচ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ৯ ডিসেম্বর শনিবার সকালে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের আমতলী এলাকা থেকে বস্তাভর্তি চিনি ও ট্রাকসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন- জামালপুর সদর উপজেলার বন্দেরবাড়ী এলাকার নওশের আলীর ছেলে মো. আনিছ (২৮), একই উপজেলার লাঙ্গলজোড়া এলাকার মো. বেলাল উদ্দিনের ছেলে মো. মানিক উদ্দিন (৩৫), ইসলামপুর উপজেলার ব্রহ্মত্তোর গ্রামের মো. আব্দুল ওয়ারেসের ছেলে মো. আইয়ুব আলী (৩৭), ময়মনসিংহের ফুলপুর উপজেলার চিকনা এলাকার আব্দুর রহমানের ছেলে মো. নাজমুল (২৪) ও শেরপুর সদর উপজেলার হাতিআগলা গ্রামের সুলতান আহমেদের ছেলে মো. মাহাদী হাসান সিয়াম (২৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ধোবাউড়া থেকে চোরাইপথে আনা ভারতীয় চিনি ভর্তি তিনটি মিনি ট্রাক জামালপুর নিয়ে যাচ্ছিল মানিক ও আইয়ুব আলীসহ তার সহযোগীরা। শনিবার সকালে ট্রাকগুলো শেরপুর সদর উপজেলার আমতলী মোড়ে গেলে সন্দেহ হওয়ায় স্থানীয়রা আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি মিনিট্রাকে ভর্তি ১৫০ বস্তা চিনিসহ চিনির মালিক মানিক উদ্দিন ও আইয়ুব আলী, ট্রাকচালক নাজমুল, আনিছ ও স্থানীয় মাহাদী হাসান সিয়ামসহ পাঁচজনকে আটক করে পুলিশ। জব্দ চিনির মধ্যে ৫০ বস্তা বাংলাদেশি এবং ১০০ বস্তা চোরাই ভারতীয় বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চিনির মালিক মানিক উদ্দিন ও আইয়ুব আলী পুলিশকে জানিয়েছে, জব্দ চিনি তারা জামালপুরের লাঙ্গলজোড়া নিয়ে যাচ্ছিলেন। দীর্ঘদিন ধরেই তারা ময়মনসিংহের ধোবাউড়া, হালুয়াঘাট ও শেরপুরের নালিতাবাড়ী থেকে ভারতীয় চিনি কেনা-বেচা করে আসছিলেন। এ ব্যাপারে শেরপুর সদর থানার ওসি বছির আহমেদ বাদল জানান, স্থানীয়দের মাধ্যমে চোরাই চিনির ট্রাক আটকের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি মিনি ট্রাকসহ দেড়শ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। ওই ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag
আরও খবর