নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে মেইন রোডে দুর্নীতি বিরোধী এক র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রাজ্জাক আকন্দ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলী, শরীরচর্চা শিক্ষক হারুন অর রশিদ, ফাকরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ হাসান, ব্র্যাকের প্রতিনিধি হোসনে আরা, সাংবাদিক গোলাম রব্বানী টিটুসহ স্কাউট এর সদস্যগণ। বক্তারা দুর্নীতি প্রতিরোধে সকলকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সচেষ্ট হওয়ার আহবান জানান। সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর