নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ২ গ্রাম হেরোইনসহ দুই মাদকসেবী গ্রেফতার

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ২ গ্রাম হেরোইনসহ নূরে আলম তোতা ও মোঃ আঃ রাজ্জাক নামে দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৭ অক্টোবর শুক্রবার বিকাল সাড়ে ৫ টার সময় ঝিনাইগাতী বাজারের আল মদিনা হোটেল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নূরে আলম তোতা (৩৫) ঝিনাইগাতী বাজার এলাকার মৃত আঃ কদ্দুসের পুত্র ও মোঃ আঃ রাজ্জাক (৪৫) উপজেলার বনকালী গ্রামের মৃত আঃ জব্বারের পুত্র বলে জানা যায়। পুলিশ জানায়, এক গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভূঁইয়া’র নির্দেশনায় ঝিনাইগাতী থানার এসআই ফরিদ উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার বিকেলে ঝিনাইগাতী বাজার আল মদিনা হোটেলে এক অভিযান চালিয়ে মাদকসেবী নূরে আলম তোতা ও আঃ রাজ্জাককে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ২৮ অক্টোবর শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, এই দুইজনের নামে এর আগেও বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

Tag
আরও খবর