নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

পদোন্নতি প্রাপ্ত ঝিনাইগাতীর ইউএনওকে বিদায় সংবর্ধনা

কর্মের প্রতি একাগ্রতা, সততা এবং সাহসীকতার প্রতীক ছিলেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। যোগদানের ২ বছর ৩ মাস ১২ দিন দায়িত্ব পালনকালে ঝিনাইগাতী উপজেলার সরকারী-বেসরকারীসহ সার্বিক বিষয়ে আমূল পরিবর্তন এনেছেন নিজের কাজের প্রতি ভালোবাসা দিয়েই। ঝিনাইগাতী বাসীর সেবা নিশ্চিত করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউএনও ফারুক আল মাসুদ। ৩ অক্টোবর বুধবার দুপুরে অফিসার্স ক্লাব এর আয়োজনে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ এর পদোন্নতি জনিত বদলি উপলক্ষে বিদায় অনুষ্ঠানে বক্তব্যে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের অফিসারগণ ইউএনও ফারুক আল মাসুদের ২ বছর ৩ মাস ১২ দিন দায়িত্ব পালনকালে সফলতার কার্যক্রম তুলে ধরেন। অফিসার্স ক্লাব এর পক্ষ থেকে উপজেলা কনফারেন্স হল রুমে বদলী জনিত বিদায় উপলক্ষে অফিসার্স ক্লাব এর পক্ষ থেকে তাকে ক্রেস্ট উপহার দেওয়া হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীরের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সাংবাদিক গোলাম রব্বানীসহ সকল সরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তাগণ। ফারুক আল মাসুদ ঝিনাইগাতীতে ইউএনও হিসেবে যোগদানের পর মানুষের সেবা প্রদান করেছেন তা সত্যিই অতুলনীয়। বিদায়ী অনুষ্ঠানে ইউএনও বলেন, আমি প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হিসেবে কাজ করেছি। যথা সাধ্য চেষ্টা করেছি সরকারের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার। তিনি আরো বলেন, ঝিনাইগাতী উপজেলা বাসীদের সহযোগিতার কথাও কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। আপনারা সকলে ভাল থাকবেন। আপনাদের সকলের নিকট আমি দোয়া প্রত্যাশী।’ উল্লেখ্য, ইউএনও ফারুক আল মাসুদকে গত ১২ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত একটি পত্রে নীলফামারী জেলার অতিরিক্তি জেলা প্রশাসক হিসেবে পদায়ন/বদলির প্রজ্ঞাপন জারী করেন। তিনি শীঘ্রই নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন।

Tag
আরও খবর