নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতীতে অপহরণের এক মাস ৪ দিন পরও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

শেরপুর জেলার ঝিনাইগাতীতে অপহরণের এক মাস ৪ দিন পরও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী (১৫)। গত ৯ আগস্ট ২০২৩ ইং তারিখ রাতে উপজেলার কাংশা ইউনিয়নের পানবর গ্রাম থেকে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় পার্শ্ববর্তী দুপুরিয়া গ্রামের মোঃ সেজু মিয়ার ছেলে শামীম (২০) গংরা। ওই মামলায় এজাহারভুক্ত রাসেল মিয়া নামে এক সহযোগী গ্রেফতার হলেও এখনও গ্রেফতার হয়নি প্রধান আসামী শামীমসহ অন্যান্যরা। এ নিয়ে স্কুলছাত্রীর পরিবার চরম হতাশায় রয়েছেন। মামলা সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার পানবর গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে ও ধানশাইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে মাঝে-মধ্যেই উত্যক্ত করতো দুপুরিয়া গ্রামের শামীম। শামৗীম বারবার স্কুলছাত্রীকে প্রেমপ্রস্তাব দিয়ে আসছিল। এতে স্কুলছাত্রী রাজী না হওয়ায় গত ৯ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বসতবাড়ি সংলগ্ন রাস্তায় একা পেয়ে ওই ছাত্রীকে অপহরণ করে শামীম ও তার সহযোগীরা। ওই ঘটনায় ২৭ আগস্ট স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শামীমসহ ৪ জনের নামে ও অজ্ঞাত আরও ১/২ জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর এজাহারনামীয় রাসেল মিয়া (২৮) ও অজ্ঞাত শাহিন মিয়া (৩৩) কে গ্রেফতার করে পুলিশ। তবে ঘটনার দীর্ঘ ১ মাস ৪ দিন পরও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী এবং গ্রেফতার হয়নি প্রধান আসামী শামীমসহ অন্যান্যরা। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও ঝিনাইগাতী থানার এসআই মোঃ দুলাল মিয়া জানান, ইতোমধ্যে ওই মামলায় এজাহারনামীয় একজনসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার ও প্রধান আসামীসহ অন্যান্যদেরকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

Tag
আরও খবর