নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শেরপুরের ঝিনাইগাতীতে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১৩ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার সকল দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা, অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সাংবাদিক জাহিদুল হক মনিরসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ। মতবিনিময় কালে প্রধান অতিথি বর্তমান সরকারের সাফল্য ও ভবিষ্যত কর্ম পরিকল্পনা তুলে ধরেন এবং সরকারের উন্নয়ন কাজে সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, পুলিশ সদস্য, বিজিবি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং পরিদর্শনকালে তিনি সন্তোষ প্রকাশ করেন। এর আগে তিনি কাটাখালী শহীদ নাজমুল স্মৃতি চত্ত্বরে গাছের চারা রোপন করেন। 

Tag
আরও খবর