নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতীতে নবাগত পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরের নবাগত পুলিশ সুপার মোনালিনা বেগম, পিপিএম-সেবা ঝিনাইগাতী থানা পরিদর্শন উপলক্ষে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা করেছেন। ২১ আগস্ট সোমবার সকাল ১১টায় ঝিনাইগাতী থানা কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা, মাদক, যানজটসহ বিভিন্ন বিষয়ে মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনদের বক্তব্য শুনেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন। পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা বলেন, অপরাধের সাথে যে কেউ জড়িত থাকুক না কেন আমরা তাদের ছাড় দিব না। যানজটকে আমরা সহনীয় পর্যায়ে রাখবো। পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে ও উপ-পুলিশ পরিদর্শক রোকসানা আক্তার খানমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএসএ ওয়ারেজ নাইম, বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকশী, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি আনারুল্লাহ, সেক্রেটারি বেলায়েত হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, সিনিয়র সাংবাদিক আমিরুজ্জামান লেবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বণিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান খান, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, ঝিনাইগাতী বাজার জামে মসজিদের ইমাম মুফতি আলহাজ্ব খালিছুর রহমান, শিক্ষক জীবন কুমার চক্রবর্তী প্রমুখ। এর আগে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও আদিবাসীদের পক্ষ থেকে কুতুব পড়িয়ে বরণ করে নেওয়া হয়। 

Tag
আরও খবর