নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতীর কাটাখালী নাজমুল স্মৃতি চত্ত্বরে গাছের চারা রোপন করলেন উপজেলা প্রশাসন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার শেরপুর-ঝিনাইগাতী মেইন সড়কের পার্শ্বে কাটাখালী ব্রীজ সংলগ্ন নাজমুল স্মৃতি চত্ত্বরে গাছের চারা রোপন করলেন ঝিনাইগাতী উপজেলা প্রশাসন। ১৯ জুলাই বুধবার দুপুরে ফলজ গাছের চারা রোপন করেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর এবং ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার লাকী, পিআইও আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম, ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, মোজাম্মেল হকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। চলতি বছরের আষাঢ় ও শ্রাবণ মাস গাছ লাগানোর সময়। এরই অংশ হিসেবে ওই চত্ত্বরে গাছের চারা রোপন করা হয়। উল্লেখ্য, একাত্তরের ৫ জুলাই রাতে মুক্তিবাহিনীর কোম্পানী কমান্ডার নাজমুল আহসানের নেতৃত্বে পাকিস্তানী বাহিনীর যাতায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা “কাটাখালী সেতু” বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয়া হয়। পরদিন ৬ জুলাই রাঙ্গামাটিয়া এলাকায় পাকিস্তানী বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে নাজমুল আহসান এবং তার দুই সহযোদ্ধা আলী হোসেন ও মোফাজ্জল হোসেন শহীদ হন। কাটাখালীসহ অন্যান্য যুদ্ধে অসামান্য বীরত্ব প্রদর্শনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০১৭ সালে শহীদ নাজমুল আহসানকে স্বাধীনতা পদকে ভূষিত করেন। শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তারের পরিকল্পনা ও নির্দেশনায় এবং ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের অর্থায়নে শহীদ নাজমুল আহসানের ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মকে পাকিস্তানি বাহিনীর নির্মমতা জানানোর জন্য শহীদ নাজমুল চত্ত্বর নির্মাণ করা হয়।

Tag
আরও খবর