দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা

ঝিনাইগাতীতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি বিষয়ক প্রশিক্ষণ

শেরপুরের ঝিনাইগাতীতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় ‘পুষ্টি ও পরিবেশ সচেতনতা’ বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন সোমবার সকালে ঘাগড়া কামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) বাস্তবায়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগমের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন। এসময় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রাজ্জাক আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার নুরুন নবী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা শওকত হোসেন, সহকারী শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক। ঝিনাইগাতী উপজেলার ৩৭নং ঘাগড়া কামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যসহ ২৫ জন দিনব্যাপি প্রশিক্ষণ গ্রহণ করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রাজ্জাক আকন্দ জানান, পুষ্টির চাহিদা পূরণ ও পুষ্টি বিষয়ক সচেতনতা বাড়াতে সরকারের পাইলট প্রকল্প হিসেবে সারা দেশের ৩০০ উপজেলায় একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম ঘোষণা করা হয়। এর মধ্য ঝিনাইগাতী উপজেলার ৩৭নং ঘাগড়া কামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ প্রকল্পের আওতায় বিদ্যালয়টির মোট ২০২ জন শিক্ষার্থীকে প্রতিদিন ২০০ মিলি করে দুধ খাওয়ানো হবে বলে জানান তিনি।

Tag
আরও খবর