দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা

ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে এক জনের ২ মাসের জেল

শেরপুর জেলার ঝিনাইগাতীতে প্রকাশ্যে মাদক সেবন করে জনশান্তি বিনষ্ট করার দায়ে ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের দড়িকালিনগর এলাকার মৃত নইম উদ্দিনের পুত্র আব্দুর রশিদকে ২ মাসের জেল ও ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৮ জুন ২০২৩ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল কবীর এ সাজা প্রদান করেন। বৃহস্পতিবার উপজেলা সদরের দড়িকালিনগর এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের সময় আব্দুর রশিদকে হাতেনাতে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মোঃ জসিম উদ্দিন। পরে শহিদুলের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন তিনি। প্রসিকিউশন দাখিলের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর, প্রকাশ্যে মাদক সেবনের দায়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী আসামী আব্দুর রশিদকে ২ মাসের কারাদন্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডে দন্ডিত করেন। ঝিনাইগাতী থানা পুলিশ বাহিনী অভিযানে সহযোগিতা প্রদান করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনা গ্রহণ করেছে। মাদক সেবনের মাধ্যমে একদিকে যেমন স্বাস্থ্য ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তেমনি একটি পরিবারে অশান্তি নেমে আসে। এজন্য তিনি সকলকে মাদকের বিরুদ্ধে কাজ করার জন্য দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, জনস্বার্থে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে। 

Tag
আরও খবর