কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

নড়িয়ার নতুন স্বাস্থ্য কমপ্লেক্স দ্রুত চালুর দাবীতে মানববন্ধন

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি:

শরীয়তপুরের নড়িয়া উপজেলা শহরে নির্মিত ৫০ শয্যা বিশিষ্ট নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দ্রুত চালুর দাবী জানিয়েছেন স্থানীয়রা। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা শহরের বৈশাখীপাড়ায় নব নির্মিত হাসপাতালের সামনে মানববন্ধন করে এলাকাবাসী। 

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ স্থানীয় সহস্রাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর এর উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, ভয়াবহ নদী ভাঙনে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মুল ভবন ভেঙে গিয়েছে। ফলে দীর্ঘদিন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত এলাকাবাসী। বর্তমানে কোটি কোটি টাকা ব্যয়ে নতুন হাসপাতাল নির্মান শেষ হলেও একটি অযৌক্তিক রিট এর ভিত্তিতে এখনও এখানে স্বাস্থ্য সেবা চালু করতে বিলম্ব করা হচ্ছে। এখানে হাসপাতালটি দ্রুত চালু করার দাবী জানাই আমরা। 

মানববন্ধনে উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক স্বপন মাঝি, সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার ছৈয়াল, ব্যবসায়ী প্রতিনিধি মামুন মল্লিক, শিক্ষক প্রতিনিধি মাষ্টার নুরে আলম, সাইদুল হক মুন্নাহ প্রমুখ বক্তব্য রাখেন।

আরও খবর