জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নড়িয়ায় জামায়াতে ইসলামী’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শরীয়তপুর নড়িয়া উপজেলা পশ্চিম জামায়াতে ইসলামী’র নশাসন ও রাজনগর ইউনিয়নের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ই- মার্চ ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৮০০ জন মানুষের উপস্থিতি ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের নেতা, শরীয়তপুরের কৃতি সন্তান এবং জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার সহকারী সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম, নড়িয়া উপজেলা পশ্চিম শাখার সম্মানিত আমীর ইঞ্জিনিয়ার কাহেদ নজরুল ইসলাম, জেলা কর্ম পরিষদের সদস্য গোলাম মোস্তফা ও মাসুম বিল্লাহ, উপজেলা নায়েবে আমীর মোরশেদ খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নশাসন ইউনিয়নের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ এবং সঞ্চালনা করেন রাজনগর ইউনিয়নের সেক্রেটারি হাফেজ মোদাচ্ছের হোসাইন সবুজ।

বক্তারা মাহফিলে ইসলামী চেতনা, রমজানের তাৎপর্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ জনসাধারণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উপস্থিত অতিথিরা বলেন, ইফতার মাহফিল শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সমাজের কল্যাণমূলক কর্মকাণ্ডের প্রতিফলন। অনুষ্ঠানে দুই ইউনিয়নের দায়িত্বশীল ও কর্মীসহ বিভিন্ন পর্যায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Tag
আরও খবর