নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পীরগাছায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস

রংপুরের পীরগাছায় ২০২৪-২৫ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কিসামত ঝিনিয়া গ্রামের সরিষা প্রদর্শনী কৃষক নছিব মিয়ার বাড়ির উঠানে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও অনন্তরাম ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা বীজ ও বহিরাঙ্গন কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন পীরগাছা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা সুলতানা রাজিয়া ও মো. রোকনুজ্জামান সহ কৃষাণ-কৃষাণী।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম সরিষার তেলের গুরুত্ব সম্পর্কে বলেন, সয়াবিন তেলে বিভিন্ন ধরণের ক্ষতিকর পদার্থ থাকে যা দেহের ক্ষতি করে। সেক্ষেত্রে ভেজাল তেল খাওয়ার চেয়ে আমরা যদি নিজেই সরিষা চাষ করে, নিজে তেল তৈরি করে খেতে পারি তাহলে আমাদের শরীরের জন্য ভালো। 
জেলা বীজ ও বহিরাঙ্গন কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, সরিষার অন্যান্য জাতের তুলনায় বারি সরিষা-১৪ জাতের তুলনামূলক উৎপাদন বেশি হওয়ায় কৃষকরা এই জাত চাষ করে লাভবান হচ্ছেন। আর সরিষা জাতের মধ্যে বর্তমানে সরিষার উচ্চ ফলনশীল জাত বারি সরিষা ১৪ খুবই জনপ্রিয়। 
আরও খবর