জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নড়াইলে পাট পচানো নিয়ে ভাবনা,আকাশ পানে চেয়ে আছে কৃষক

kartik das - নড়াইল জেলা প্রতিনিধি

প্রকাশের সময়: 12-08-2022 07:36:46 am

নড়াইলে পাট পচানো নিয়ে ভাবনা,আকাশ পানে চেয়ে আছে কৃষক


নড়াইল জেলায় এবার ২২ হাজার ৩৩৫ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু আবাদ হয়েছে ২৩ হাজার ৩৪০ হেক্টর জমিতে। আবাদকৃত জমিতে ২ লাখ ৬৮ হাজার ৪১০ বেল পাট উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

কিন্তু খালে-বিলে বিভিন্ন জলাশয়ে পানি নেই। পাট পচানো নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। বৃষ্টির আশায় আকাশ পানে চেয়ে আছে কৃষকরা। পানির জন্য অনেক স্থানে পাটের জমিতে বসে নামাজ আদায় করছেন কৃষকরা। জেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে এমন দশ্য।

সরেজমিন কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে,পানির অভাবে পাট পচন দিতে না পারায় জমিতেই পাট রোদে শুকিয়ে লালচে হয়ে যাচ্ছে। অনেকে উপায় না পেয়ে অপরিস্কার অল্প পানিতেই পাট পচন দিতে বাধ্য হচ্ছে। ফলে পাটের রং কালো হয়ে যাচ্ছে। এই কালো পাট বাজারে নিয়ে কৃষকরা ভালো দাম পাচ্ছেন না। 




সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়ারা গ্রামের কৃষক বিমল বিশ্বাস বলেন,মার্চ মাসের শেষ দিকে পাটের বীজ জমিতে বোনা (রোপন) করা হয়। জুন মাসের শেষ দিকে পাট কাটা হয়। আগষ্ট মাস শেষ হতে চলেছে তেমন কোন ভারী বৃষ্টিপাত হয়নি। খাল-বিলসহ বিভিন্ন জলাশয়ে পানিও নেই। পানির অভাবে পাট জাগ (পচন) দিতে পারছে না। প্রচন্ড খরার (রোদ) তাপে জমিতেই পাট শুকিয়ে যাচ্ছে।

লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কালাচাদপুর গ্রামের কৃষক রোস্তম আলী বলেন, পানির জন্য চাষীরা জমিতে নামাজ আদায় করছেন। তিনি বলেন, পাট কাটতে না পারায় আমন চাষ পিছিয়ে যাচ্ছে। আমন চাষ পিছিয়ে গেলে রবিশস্য চাষও পিছিয়ে যাবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায় বলেন,এ বছর পাট নিয়ে কৃষকরা মহা বিপদে আছেন। পানির অভাবে পাট পচন দিতে পারছে না। তিনি বলেন,পাট কেটেই জমিতে আমনের চাষ করা হয়। সময়মত পাট পচন দিতে না পারলে আমন চাষ ব্যাহত হবে। তিনি বলেন,যে যেখানে পারেন অল্প পানিতেই পাট পচন দিয়ে তার ওপর পলিথিন কিংবা মাটি ও বালির বস্তা চাপা দিয়ে পাট পানির তলে ডুবিয়ে দিতে হবে। এছাড়া কৃষকদের কোন উপায় নেই।

Tag
আরও খবর



লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৪১ দিন ১৯ ঘন্টা ৫১ মিনিট আগে