জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লোহাগড়ায় বিএনপি নেতার ডান হাতের কব্জি কেটে নিলো দুর্বৃত্তরা

লোহাগড়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় ডান হাতের কব্জি হারিয়েছেন ফকির মিরাজুল ইসলাম (৬০) নামে এক বিএনপি নেতা।


এ ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে ওই গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

কব্জি হারানো ফকির মিরাজুল ইসলাম লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। অপর আহত দুজন হলেন, মিরাজুল ফকিরের ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইমরান ফকির (৪৭)এবং ওই গ্রামের বাবুল শরিফ (৩৪)



স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধ, আধিপত্য বিস্তার এবং টিআর-কাবিখার টাকা ভাগবটেরাকে কেন্দ্র করে মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১ টার দিকে কাশীপুর ইউনিয়নের এড়েন্দা হাটে ফকির মিরাজুল ইসলাম সমর্থিত লোকজনদের সাথে প্রতিপক্ষ ইউপি সদস্য রওশন কাজীকে হাট থেকে ধরে নিয়ে যায়। এর জের ধরে বিবাদমান দুটি পক্ষ হাট থেকে গ্রামে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সারুলিয়া গ্রামের নিজ বাড়িতে মিরাজুল ইসলাম ফকির, তার ভাই ইমরান ফকির এবং একই গ্রামের বাবুল শরিফ বসে ছিলেন। কোন কিছু বুঝে ওঠার আগেই একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ তাদের বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে মিরাজুল ইসলাম ফকিরের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।


এছাড়া সাথে থাকা ইমরান ফকির ও বাবুল শরীফকেও কুপিয়ে যখম করে দুর্বৃত্তরা পালিয়া যায়। পরে আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেয়ার পর অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।



এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


উল্লেখ্য, লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলামকে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সারুলিয়া গ্রামের চিহ্নিত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে ।

আরও খবর



লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৪১ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে