আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কেটিএম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন সোনালী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা হাসিবুর রহমান




​

নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি, তালবাড়িয়া, মাউলি (কেটিএম) মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যাংকার ও সমাজসেবক মোঃ হাসিবুর রহমান।

​মোঃ হাসিবুর রহমান বর্তমানে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ‘সোনালী ব্যাংক পিএলসি’-এর নড়াইল শাখার সিনিয়র অফিসার (আইটি) পদে কর্মরত আছেন। তিনি দক্ষিণ লোহাগড়ার তলবাড়িয়া গ্রামের বাসিন্দা জনাব মোঃ আকতার হোসেন (সার্ভেয়ার)-এর চার পুত্রের মধ্যে কনিষ্ঠ।

​শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী ও চৌকস এই কর্মকর্তা ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া তিনি বিএড, ব্যাংকিং ডিপ্লোমাসহ দেশ-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

​শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে হাসিবুর রহমানের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। তিনি বর্তমানে নবগঙ্গা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য, মাতৃছায়া প্রিক্যাডেট স্কুলের সভাপতি এবং দ্য ক্রেডিট কো-অপারেটিভ ইউনিয়ন লোহাগড়ার ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।

​বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। এক প্রতিক্রিয়ায় এলাকাবাসী জানান, একজন শিক্ষানুরাগী, বিনয়ী ও যোগ্য ব্যক্তিত্ব সভাপতি নির্বাচিত হওয়ায় কুমড়ি, তালবাড়িয়া, মাউলি মাধ্যমিক বিদ্যালয়ের গুণগত শিক্ষার মান বৃদ্ধি ও সামগ্রিক উন্নয়নে তিনি অসামান্য অবদান রাখবেন।

আরও খবর



লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৪১ দিন ১৭ ঘন্টা ৪১ মিনিট আগে