|
Date: 2026-08-18 00:11:30 |
নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি, তালবাড়িয়া, মাউলি (কেটিএম) মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যাংকার ও সমাজসেবক মোঃ হাসিবুর রহমান।
মোঃ হাসিবুর রহমান বর্তমানে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ‘সোনালী ব্যাংক পিএলসি’-এর নড়াইল শাখার সিনিয়র অফিসার (আইটি) পদে কর্মরত আছেন। তিনি দক্ষিণ লোহাগড়ার তলবাড়িয়া গ্রামের বাসিন্দা জনাব মোঃ আকতার হোসেন (সার্ভেয়ার)-এর চার পুত্রের মধ্যে কনিষ্ঠ।
শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী ও চৌকস এই কর্মকর্তা ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া তিনি বিএড, ব্যাংকিং ডিপ্লোমাসহ দেশ-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে হাসিবুর রহমানের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। তিনি বর্তমানে নবগঙ্গা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য, মাতৃছায়া প্রিক্যাডেট স্কুলের সভাপতি এবং দ্য ক্রেডিট কো-অপারেটিভ ইউনিয়ন লোহাগড়ার ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। এক প্রতিক্রিয়ায় এলাকাবাসী জানান, একজন শিক্ষানুরাগী, বিনয়ী ও যোগ্য ব্যক্তিত্ব সভাপতি নির্বাচিত হওয়ায় কুমড়ি, তালবাড়িয়া, মাউলি মাধ্যমিক বিদ্যালয়ের গুণগত শিক্ষার মান বৃদ্ধি ও সামগ্রিক উন্নয়নে তিনি অসামান্য অবদান রাখবেন।
© Deshchitro 2024