শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

পাগলা-বীরগাঁও রাস্তায় ভাঙন, চরম ভোগান্তির আশঙ্কায় জনসাধারণ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের পাগলা বাজার-বীরগাঁও রাস্তায় ব্যাপন ভাঙনের সৃষ্টি হয়েছে৷ এতে চরম ভোগান্তি পড়তে যাচ্ছেব ইউনিয়নের কয়কেকটি গ্রামের মানুষ। জানা যায়, ২০২২ সালের ভয়াবহ বন্যার পর রাস্তাটিতে ব্যাপক ভাঙনের শুরু হয়। এরপর ২০২৪ সালে আবারও ভাঙন দেখা দিলে বীরগাঁও গ্রামের সন্তান সমাজসেবক সাদিকুর রহমান( বাছন) তার নিজ অর্থায়নে গ্রামের কিছু উদ্যমী তরুণদের নিয়ে বাশ ও অন্যান্য সামগ্রী দিয়ে ভাঙন রোধে কার্যকরী ভূমিকা রেখেছিলেন। ফলে যাতায়াতের ব্যবস্থা হয়েছিল ইউনিয়নবাসীর। পাগলা বাজার থেকে বীরগাঁও খালপাড় ব্রিজ পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এই রাস্তা দিয়ে ইউনিয়নের প্রায় সকল পেশার মানুষেরা চলাচল করেন৷ পাগলা বাজার থেকে সিলেট, সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গার সাথে যোগাযোগ করেন এই এলাকার মানুষ। এই গুরুত্বপূর্ণ রাস্তাটি আবারও ভাঙনের কবলে পড়েছে৷ রাস্তার বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে৷ এই মুহুর্তে যদি রাস্তাটির সংস্কার না হয় তবে বর্ষায় রাস্তাটি যান চলাচলের অনুপযোগী হয়ে মারাত্মক ভোগান্তিতে পড়ার আশঙ্কা করছেন ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ। এলাকাবাসী বলেন, রাস্তার বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল বিগ্ন ঘটছে৷ যদি এখন রাস্তাটি ঠিক না করা হয়ে মারাত্মক সমস্যায় পড়তে হবে আমাদের৷ আমাদের দাবী বর্ষার আগেই দ্রুত এই রাস্তাটি সংস্কার করে দেয়া হোক।
Tag
আরও খবর