প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা

লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন।

লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। লাখাইয়ে ২০২৫ -২০২৬ অর্থ বছরে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসট্যান্ট প্রজেক্ট (ফ্রীপ)এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প(১ ম সংশোধিত) এর সহায়তায় লাখাই উপজেলায় প্রথম বারের মতো মুড়িকাটা পেয়াজ চাষে সফলতা লাভ এবং কৃষকদের মাঝে আগ্রহ তৈরির প্রেক্ষিতে ২০২৬-২০২৭ অর্থবছরে উপজেলায় মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর বেলা উপজেলার বুল্লা ইউনিয়ন এর বুল্লাবাজার এ এর উদ্বোধনী অনুষ্ঠান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক আক্তারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সাবেক মহাপরিচালক (অবসরপ্রাপ্ত) মুকুল চন্দ্র রায়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক তালুকদার, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, মুড়িকাটা পেয়াজ চাষে সফল কৃষক মোহাম্মদ কবির মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, কামাল ফরাজি, প্রশান্ত পাল, মিহির কান্তি রায়,স্থানীয় সাংবাদিক বৃন্দ ও,উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর কৃষক গন। সভায় বক্তারা বলেন লাখাই উপজেলা কৃষি ক্ষেত্রে অপার সম্ভাবনাময় উপজেলা। এ অঞ্চলের মাটি বহুবিধ ফসলের জন্য উপযোগী। তাই ধান ও সরিষা আবাদের পাশাপাশি মসলাজাতীয় ফসলের আবাদে কৃষকদের আগ্রহ বেড়ে চলেছে। এরই ধারাবাহিকতায় এ বছর মুড়ি কাটা পেঁয়াজ আবাদেও এসেছে প্রবল আগ্রহ। এমনতরো অবস্থায় চলতি মৌসুমে মুড়িকাটা পেয়াজ আবাদে সফলতা দেখছে কৃষকরা।সভায় নতুন নতুন জাতের ফসলের আবাদ বৃদ্ধি করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন উপপরিচালক আক্তারুজ্জামান। ইতিমধ্যে মুড়িকাটা পেয়াজ এর আাবাদের লক্ষ্যে প্রয়োজনীয় বীজ পেয়াজ বুল্লাবাজার এ আলমগীর হোসেন এর দোকানে বিপনন কার্যক্রম ও শুরু হয়েছে। এতে একদিকে এ জাতের পেয়াজ এর বীজপেয়াজ প্রাপ্তি নিশ্চিত হবে।সহজে কৃষকরা তাদের চাহিদা মতো সংগ্রহ করতে পারবে।
Tag
আরও খবর