চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে। ২২ সেপ্টেম্বর প্রকাশিত ফলাফলে চিত্রাঙ্কন, নৃত্য, কবিতা, অভিনয় ও নজরুলসংগীতে বিভিন্ন গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৬০ জন প্রতিযোগীর তালিকা প্রকাশ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা
ও প্রতিযোগিতা
উদযাপন কমিটির
সভাপতি মো.
আব্দুর রহমান
স্বাক্ষরিত ফলাফল পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহণের জন্য
সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
প্রকাশিত ফলাফল সম্পর্কে
প্রতিযোগিতা উদযাপন কমিটির সদস্যসচিব ও ভারপ্রাপ্ত
মাধ্যমিক শিক্ষা
কর্মকর্তা মিঠু চৌধুরী জানান, প্রতিটি
ইভেন্টে ১ম
স্থান অর্জনকারী
শিক্ষার্থীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ
নেবে।
২য় ও
৩য় স্থান
অর্জনকারীদের উপজেলা পর্যায় থেকে পুরস্কৃত
করা হবে। পর্যায়ক্রমে মাদ্রাসা ও কলেজ
পর্যায়ের প্রতিযোগিতাও
অনুষ্ঠিত হবে।
জেলা পর্যায়ের প্রতিযোগিতায়
অংশ নিতে
যাওয়া ১ম
স্থান অর্জনকারী
শিক্ষার্থীরা হলেন— চিত্রাঙ্কনে প্রাথমিক ক
গ্রুপে আজীজা
সাইফুন আয়েদা,
খ গ্রুপে
শঙ্খনীল দাশ;
মাধ্যমিক ক
গ্রুপে অর্পা
চৌধুরী এবং
খ গ্রুপে
আবিদা সুলতানা
আনিকা।
নৃত্যে প্রাথমিক ক গ্রুপে আয়েন্ত্রী
দাশ, খ
গ্রুপে দেবজ্যোতি
দাশ দিপ;
মাধ্যমিক ক
গ্রুপে অরিত্র
দে রাজ
এবং খ
গ্রুপে রাতুল
সামন্ত।
কবিতায় প্রাথমিক ক গ্রুপে হাসান
ইফতিজা নূর,
খ গ্রুপে
মেহরাব তালুকদার
আনান; মাধ্যমিক
ক গ্রুপে
নাফিসা মোবাশশিরা
এবং খ
গ্রুপে উম্মে
আয়মন রুপকথা। অভিনয়ে প্রাথমিক ক গ্রুপে
তনুশ্রী দে,
খ গ্রুপে
ওয়াজিহা; মাধ্যমিক
ক গ্রুপে
আফরা আনজুম
এবং খ
গ্রুপে ফাতেমা
নুর আলিফা। নজরুলসংগীতে প্রাথমিক ক গ্রুপে
তনুশ্রী দে,
খ গ্রুপে
অনুরাগ বড়ুয়া;
মাধ্যমিক ক
গ্রুপে রুমী
ভট্টাচার্য্য এবং খ গ্রুপে ইন্দিরা
বৈরাগী নির্ঝরা
১ম স্থান
অর্জন করেছে।
৫৬ মিনিট আগে
৫৭ মিনিট আগে
৫৮ মিনিট আগে
১ ঘন্টা ৮ মিনিট আগে
১ ঘন্টা ১০ মিনিট আগে
২ ঘন্টা ১৪ মিনিট আগে
২ ঘন্টা ১৫ মিনিট আগে