দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান

দীর্ঘ ২৩ মাস শূন্য থাকার পর জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্ভিদরোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন।


বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।


যোগদানের পরে নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন বলেন,"বিশ্ববিদ্যালয়ের প্রকৃত উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হলেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। একটি মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার পরিবেশ গড়ে তুলতে সবাইকে এ প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা অনুভব করতে হবে। একটি বিশ্ববিদ্যালয়ে বহু মতাদর্শ থাকতে পারে, তবে শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের স্বার্থে আমাদের সবাইকে একমত হতে হবে। সবকিছুর আগে এই বিশ্ববিদ্যালয়কে নিজেদের মনে করে ভালোবাসতে হবে। ক্যাম্পাসের একটা ইট ভেঙে গেলে বা নষ্ট হলে সেটা ধরে রাখার দায়িত্ব আমাদেরই। কারণ, এখান থেকেই আমাদের পরিচয় ও রিজিক আসে।"


দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে জাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন," বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য একজন ট্রেজারার প্রয়োজন ছিল এবং অবশেষে তিনি নিয়োগ পেয়েছেন। এই প্রক্রিয়ার পেছনে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়৷ তারা চমৎকার ফিচারের (সংবাদ) মাধ্যমে এই প্রয়োজনীয়তাটি সুন্দরভাবে তুলে ধরেছিলেন।  এজন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমি দায়িত্ব গ্রহণের পর জামালপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে নানা প্রতিকূল কথা শুনতে হয়েছে। তবে আমরা ইতিমধ্যেই নিজেদের কাজের ছাপ রাখতে শুরু করেছি। সরকার আমাদের চার বছরের জন্য দায়িত্ব দিয়েছে, হয়তো কালকেও সরিয়ে দিতে পারে। তবে আমরা যে ক'দিন থাকবো, সবাইকে সাথে নিয়ে এমন কিছু স্থায়ী কাজ (ফুটপ্রিন্ট) রেখে যেতে চাই, যাতে ভবিষ্যতে জামালপুর বিশ্ববিদ্যালয় আমাদের কাজকে স্মরণ করে।"


জানা যায়, জাবিপ্রবির প্রথম কোষাধ্যক্ষ হিসেবে ২০২১ সালের ৫ মে নিয়োগ পেয়েছিলেন তৎকালীন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুল মান্নান। পরে তাঁকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (জিডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর তিনি ওই পদে যোগ দেন। এরপর প্রায় ২৩ মাস ট্রেজারার পদটি শূন্য ছিল। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে ড. মোহাম্মদ আলী হোসেনকে এই শূন্য পদে নিয়োগ দেওয়া হয়।


উল্লেখ্য, কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আলী হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্ভিদরোগ তত্ত্ব (Plant Pathology) বিভাগের একজন অধ্যাপক ছিলেন৷ তিনি ২০১৪ সালে জার্মানি থেকে উচ্চতর পিএইচডি (PhD) ডিগ্রি অর্জন করেন। তার কাজের ব্যপ্তি আণবিক উদ্ভিদরোগ তত্ত্ব, রোগের প্রজাতি শনাক্তকরণ এবং জৈবিক উপায়ে উদ্ভিদের রোগ দমন। ধানের ব্লাস্ট রোগ প্রতিরোধ ও উপকূলীয় টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা নিয়ে তাঁর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গবেষণা রয়েছে। তিনি 'বাংলাদেশ ফাইটোপ্যাথোলজিক্যাল সোসাইটি'-র একজন আজীবন সদস্য এবং বাকৃবি সম্প্রসারণ কেন্দ্রের সাথে যুক্ত।


অনুষ্ঠানটিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ শহিদুল ইসলাম, প্রফেসর ড. মোঃ তৌফিকুল ইসলাম, প্রফেসর ড. জি. এইচ. এম. সাগর, প্রফেসর ড. মোঃ তৌহিদুজ্জামান খান, প্রফেসর ড. মোঃ আশিকুল ইসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷ এছাড়া অনুষ্ঠানটিতে জাবিপ্রবির প্রক্টর, প্রভোস্টে, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও জাতীয়তাবাদী ছাত্রদল জাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

Tag
আরও খবর