ছবি-বেড়িবাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও মতবিনিময় সভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
কক্সবাজারের কুতু্বদিয়ায় বেড়িবাঁধ পরিদর্শন ও মতবিনিময় সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী মো: ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কুতুবদিয়ার মানুষের কথা চিন্তা করে সরকার দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু করবে। উচ্চ পর্যায়ের কারিগরি টিমের পর্যালোচনা শেষে ৯৩২ কোটি টাকা ব্যয়ে একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য ইতিমধ্যেই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার(২৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলার বড়ঘোপ ও আলী আকবর ডেইল ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী আরোও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতিহার কুতুবদিয়ায় আর কোন মানুষের ঘরবাড়ি সাগরের পানিতে তলিয়ে যাক সেটা তিনি চান না। উপজেলার ৪০কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে প্রথম পর্যায়ে ৬ কি: মি: বেড়িবাঁধ নির্মাণের কাজ খুব অল্প সময়ের মধ্যে শুরু হবে বলে জানান প্রতিমন্ত্রী।
এতে,মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল ইসলাম চৌধুরী ও পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এদিকে প্রতিমন্ত্রী সকাল ৯ টায় বড়ঘোপ ঘাটে পৌঁছালে উপজেলা প্রশাসন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানান।
৫৬ মিনিট আগে
৫৭ মিনিট আগে
৫৮ মিনিট আগে
১ ঘন্টা ৮ মিনিট আগে
১ ঘন্টা ১০ মিনিট আগে
২ ঘন্টা ১৪ মিনিট আগে
২ ঘন্টা ১৫ মিনিট আগে