দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

শান্তি প্রতিষ্ঠা, সামাজিক সংহতি ও তরুণদের অংশগ্রহণমূলক উদ্যোগে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-কে একশনএইড বাংলাদেশ এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।


আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে টেকনাফ শিল্পকলা একাডেমি সম্মেলন কক্ষে আয়োজিত ‘পিস অ্যান্ড সোশ্যাল কোহেশন কনফারেন্স’-এ এ সম্মাননা প্রদান করা হয়। ‘ইউথ-লেড পিসবিল্ডিং অ্যান্ড সোশ্যাল কোহেশন ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ অ্যান্ড মিয়ানমার’ প্রকল্পের আওতায় শেড ও একশন এইড বাংলাদেশ-এর অংশীদারিত্বে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এ সম্মেলনের আয়োজন করা হয়।


সম্মেলনে কক্সবাজার জেলার শান্তিনির্মাণ ও সামাজিক সংহতি প্রতিষ্ঠায় অবদান রাখা ১৫টি যুব নেতৃত্বাধীন সংগঠনকে বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়। হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহেদ এবং সদস্য মোহাম্মদ তুহিন।


তরুণদের নেতৃত্বে শান্তি, সামাজিক সম্প্রীতি, পারস্পরিক বোঝাপড়া ও অংশগ্রহণমূলক সমাজ গঠনে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। সংলাপ, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সচেতনতামূলক প্রচারাভিযান, সৃজনশীল উদ্যোগ এবং কমিউনিটিভিত্তিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় তরুণদের শান্তিনির্মাণ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করছে সংগঠনটি।


শান্তিনির্মাণের অন্যতম কার্যকর মাধ্যম হিসেবে সংগঠনটি সংগীত, সংস্কৃতি ও সৃজনশীল অভিব্যক্তিকে গুরুত্ব দিয়ে থাকে। এসব উদ্যোগের মাধ্যমে তরুণদের নিজেদের মতামত ও অনুভূতি প্রকাশ, একে অপরের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, সহনশীলতা চর্চা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরি করা হচ্ছে।


সম্মেলনে দায়িত্বশীল ব্যক্তিবর্গ, যুব প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি যৌথ শান্তি কর্মপরিকল্পনা স্বাক্ষর, যুব ও কমিউনিটি পর্যায়ের সাংস্কৃতিক পরিবেশনা, শান্তির বার্তা ও আলোকচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।


এই সম্মাননা হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চলমান শান্তিনির্মাণ ও সামাজিক সংহতিমূলক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এ স্বীকৃতি তরুণদের নেতৃত্বে আরও অর্থবহ, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শান্তিনির্মাণ উদ্যোগ গ্রহণে সংগঠনের সদস্য ও তরুণ স্বেচ্ছাসেবকদের আরও উৎসাহিত করবে।


হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ভবিষ্যতেও তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে শান্তি, সামাজিক সংহতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

Tag
আরও খবর