রাজধানী ঢাকা ও আশপাশের শহরতলি এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন ও শক্তিশালী করতে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক গ্রাহকদের জন্য বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা, দক্ষতা ও স্থিতিশীলতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এডিবি জানিয়েছে, ‘পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) অধীন ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতিতে বিদ্যুৎ বিতরণ অবকাঠামো উন্নত করা হবে। রাজধানীর আশপাশের দ্রুত বর্ধনশীল শিল্প ও নগর এলাকায় এসব সমিতি বিদ্যুৎ সরবরাহ করে।
প্রকল্পের আওতায় ৫২টি সাবস্টেশনে মোট ১ হাজার ১৫০ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার নতুন ট্রান্সফরমার সক্ষমতা স্থাপন করা হবে। পাশপাশি, ১২টি বিদ্যমান সাবস্টেশনের সক্ষমতা ১১৫ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার বৃদ্ধি করা হবে।
এছাড়াও, ২ হাজার ৬শ' কিলোমিটারের বেশি ওভারহেড ও ভূগর্ভস্থ বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণ বা আধুনিকায়ন করা হবে। নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা, দক্ষতা ও নিরাপত্তা বাড়াতে ইনসুলেটেড কন্ডাক্টর স্থাপন করা হবে।
১ দিন ১৮ ঘন্টা ১ মিনিট আগে
৩ দিন ২১ ঘন্টা ৫১ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ১৫ মিনিট আগে
৬ দিন ১৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
১২ দিন ১১ ঘন্টা ১২ মিনিট আগে
১৫ দিন ১৮ ঘন্টা ৮ মিনিট আগে
১৬ দিন ১৭ ঘন্টা ৪১ মিনিট আগে
১৭ দিন ১৯ ঘন্টা ২২ মিনিট আগে