জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আগামীকাল নড়াইল বিএনপির জেলা কমিটির সম্মেলন

দীর্ঘ ৮ বছর পর আগামী ১৬ ফেব্রুয়ারি রবিবার নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সর্বত্র সাজ সাজ রব। যারপরনাই উজ্জীবিত দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ২০১৭ সালের ৬ ডিসেম্বর বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সভাপতি ও মো. মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নড়াইল জেলা কমিটি ঘোষণা করা হয়। এরপর আর নড়াইল জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় নাই।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ২ টায় নড়াইল শহরের শিল্পকলা একাডেমি চত্বরে নড়াইল জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনের শুভ উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির একডজন নেতা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সম্মেলনে নির্ধারিত কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন। সভাপতি পদে দুজন, সাধারণ সম্পাদক পদে তিনজন ও সাংগঠনিক সম্পাদক পদে তিনজন প্রার্থী নির্বাচনী যুদ্ধে নেমে পড়েছেন।

সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম (চেয়ার), জুলফিকার আলী মন্ডল (মোটরসাইকেল), সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (দেওয়ালঘড়ি), বর্তমান সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ (আনারস) এবং এ্যাডভোকেট কামরুল ইসলাম (ছাতা) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় করছেন।

সাংগঠনিক সম্পাদক পদে জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান (গোলাপফুল), যুগ্ম সম্পাদক এ্যাড. মাহাবুব মোর্শেদ জাপল (তালা), ও খন্দকার ইজাজুল হাসান বাবু (মাছ) প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত শুক্রবার সন্ধ্যায় সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম ফেরদৌস রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে তার প্রার্থিতা প্রত্যাহার করে জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতানকে সমর্থন করায় টিপু সুলতান রয়েছেন ফুরফুরে মেজাজে।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তারিকুজামান লিটু বলেন, ইতিমধ্যেই নির্বাচন সম্পন্ন করার জন্য সকল কার্যক্রম আমরা সম্পন্ন করতে পেরেছি । আশা করছি শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে পারব।

আরও খবর



লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৪১ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে