যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

কিশোরগঞ্জে দেশীয় অস্ত্র্র ও বুলেটসহ ভুয়া ছাত্র সমন্বয়ক গ্রেফতার




নীলফামারীর কিশোরগঞ্জে দেশীয় অস্ত্র ও বুলেটসহ মাহাফুজার রহমান (৩৬) নামে এক ভুয়া ছাত্র সমন্বয়ককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত শনিবার (৩ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার তিস্তা সেচ ক্যানেল ব্রীজের উপর থেকে তাকে আটক করে রোববার (৪ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানার সাব ইন্সপেক্টর (এস আই) ফিরোজ কবির বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করেন। মামলা নং ০৭। গ্রেফতারকৃত মাহাফুজার রহমান কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা মাওলানা পাড়া গ্রামের মৃত আঃ মজিদের ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ই আগষ্টের পর মাহাফুজার রহমান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে আসছিলো। এঘটনায় শনিবার রাতে তাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা একটি রাইফেলের বুলেট ও একটি দেশীয় অস্ত্র ছোরা উদ্ধার করা হয়।
এবিষয়ে উপজেলা দ্যা রেড জুলাইয়ের আহবায়ক মোতালেব হোসেন বলেন, মাহাফুজার রহমান নামে কোন ছাত্র সমন্বয়ক নেই। তাছাড়া আমি যতটুকু জানি সমন্বয়ক পরিচয়ে যিনি গ্রেফতার হয়েছেন তার কোন ছাত্রত্বও নেই। কেউ যদি ভুয়া সমন্বয়ক পরিচয়ে কোন অপকর্ম করে এর দ্বায়ভার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা দ্যা রেড জুলাই নিবে না।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাহফুজার রহমান নামে একজনকে আটক করে অস্ত্র মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Tag
আরও খবর