জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লোহাগড়ায় বাস ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, অপর একজনের পা বিচ্ছিন্ন


নড়াইলের লোহাগড়ায় বাস ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মো: রিফাতুল ইসলাম মিঠুন (৩৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মো: আজাদ শেখের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। 


শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার কালনা পৌরসভা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


স্বজন সূত্রে জানা গেছে, নিহত রিফাতুল ইসলাম মিঠুন লোহাগড়া পৌরসভার কুন্দশী ৫নং ওয়ার্ডের মো: বেলায়েত সিকদারের ছেলে। নিহত রিফাতুল ইসলাম মিঠুন গোপালগঞ্জ জেলা সহকারি শিক্ষা পরিদর্শক হিসেবে কর্মরত। আহত আজাদ শেখ (৪৭) উপজেলার মল্লিকপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত. শাহাবুদ্দিন মিয়ার ছেলে। আজাদ শেখ শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত। 


লোহাগড়া থানার পুলিশ উপপরিদর্শক (এস আই) মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা গেছে, কালনা-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলার কালনা পৌরসভা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস বেনাপোলের উদ্দেশ্যে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে চালকসহ তিনজন ভাটিয়াপাড়া যাওয়ার পথে সোহাগ পরিবহন বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী রিফাত ঘটনাস্থলেই মারা যায়। এসময় মোটরসাইকেল চালকের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। মোটরসাইকেলে থাকা অন্য আরোহী অক্ষত আছে।  আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। আহত আজাদকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।


নিহত রিফাতুল ইসলাম মিঠুন বিবাহিত, তার একটি কন্যা শিশু সন্তান রয়েছে।

এ ঘটনায় স্বজন ও এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 


এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনা নিশ্চিত করে বলেন আইনানুগ প্রক্রিয়া শেষে দুর্ঘটনায় নিহত রিফাতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।



আরও খবর



লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৪১ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে