ময়মনসিংহের ভালুকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। আজ শুক্রবার সকালে ভালুকা মুক্তিযুদ্ধো কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। এতে আরো বক্তব্য রাখেন, ময়মনসিংহ সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, পৌর মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব এম এ ওয়াহেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান ও ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন প্রমুুখ। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #
১৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৬ দিন ১৬ ঘন্টা ১ মিনিট আগে
১৩ দিন ৮ ঘন্টা ২৭ মিনিট আগে
১৫ দিন ১৯ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৯ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৯ দিন ১৫ ঘন্টা ৫১ মিনিট আগে
২৩ দিন ১৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
২৪ দিন ১২ ঘন্টা ৫০ মিনিট আগে