নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

স্বাস্থ্য সেবা ব্যাহত ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ভবন পরিত্যক্ত


ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকায় স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নের হাজার হাজার মানুষ। সরেজমিনে গিয়ে দেখা যায় দীর্ঘদিন ধরে এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ভবনটির দরজা জানালা একেবারেই নেই, মেঝে স্যাঁতসেঁতে, দেয়ালের পলেস্তা খসে পড়ে ভবনটি একেবারেই ব্যবহারের অনুপোযোগি হয়ে পড়েছে। ভবনটি ব্যবহার না হওয়ার যেমন বখাটেদের আড্ডাস্থলে পরিণত হয়েছে এবং অন্যদিকে সামনের জায়গাতে চায়ের দোকার ও কাঠ ব্যবসায়ীরা কাঠ ফেলে জায়গা দখল করে রেখেছে। উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায় পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, কিশোর-কিশোরীর সেবা, গর্ভবতী মহিলা ও সাধারণ রোগীদের সেবা দেওয়ার কথা রয়েছে এই স্বাস্থ্য কেন্দ্রে।

উক্ত স্বাস্থ্য কেন্দ্রটিতে ১জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ১ জন পরিবার কল্যাণ পরিদর্শিকা, ১জন ফার্মাসিস্ট, ১জন আয়া ও ১ জন নাইট গার্ড কর্মরত থাকার কথা থাকলেও পদায়ন রয়েছে মাত্র একজন ফার্মাসিস্টি। তিনিও রয়েছেন আবার দুই ইউনিয়নের দায়িত্বে। ওই ফার্মাসিস্টি ভবনে বসার সুযোগ না থাকার কারনে ইউনিয়ন পরিষদে বসছেন সপ্তাহে তিনদিন। যদিও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও পরিবার কল্যাণ পরিদর্শিকা না থাকার কারনে গর্ভবতী মহিলা এবং সাধারণ রোগীদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

প্রতিষ্ঠানে একমাত্র কর্মরত ফার্মাসিস্ট জাকারিয়া তৌহিদ জানান, জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে অন্যদিকে ভবনটি অরক্ষিত অবস্থায় থাকার কারণে সরকারী সম্পদ দখল হচ্ছে হয়ে যাচ্ছে।

এব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, উক্ত ভবনটি পরিত্যক্ত হওয়ার বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। ভবনটি পরিত্যক্ত হওয়ায় জনবলও নিয়োগ দেওয়া যাচ্ছে না যার ফলে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষ। 


Tag
আরও খবর


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১৩ দিন ৫ ঘন্টা ২৭ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১৬ ঘন্টা ৫৮ মিনিট আগে


এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার

১৯ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে