নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নান্দাইলে কৃষকের খড়ের হাট দেওয়ানগঞ্জ বাজার

নান্দাইলে কৃষকের খড়ের হাট দেওয়ানগঞ্জ বাজার 


ময়মনসিংহের নান্দাইলে ঐতিহ্যবাহী  দেওয়ানগঞ্জ বাজারে বসেছে খড়ের হাট। প্রতিদিন এই বাজার থেকে খড় কিনছেন গৃহস্থরা। চাহিদা বেশি থাকায় আগের তুলনায় খড়ের দামও বেড়ে গেছে।বেড়েছে খড়ের কদর।


আশ্বিন,কার্তিক ও অগ্রহায়ণ এই তিনমাস চলে খড় বিক্রি। হাতের কাছেই গো-খাদ্যের বাজার বসায় খুশি ক্রেতারাও। প্রতি আটি খড় বিক্রি হচ্ছে ২শ থেকে ৩শত টাকা দরে।  গৃহস্থের চাহিদা অনুযায়ী বিক্রেতারা খড় বিক্রি করছেন।


স্থানীয়রা এই বাজারকে কৃষকের খড়ের হাট বলে ডাকেন।গরুর খামারী,গৃহস্থ আসেন গরুর খাদ্য খড় ক্রয় করতে। প্রতিদিন দুর দুরান্ত থেকে আসছেন হাটে। বিক্রি হচ্ছে ভালো। ভীড় করছেন ক্রেতা। দাম বেশি পেয়ে খুশি খড় বিক্রেতা। খড় বিক্রি করে লাভবান তারা।


শুক্রবার (৩ নভেম্বর ) বিকালে সরেজমিন দেখা গেছে, স্থানীয় দেওয়ানগঞ্জ বাজারে বিক্রি হচ্ছে খড়। মধ্যবাজারে বিশাল জায়গাজুড়ে খড়ের সারি সারি ছোট-বড় স্তুপ। খড় কিনতে ভীড় করছেন গৃহস্থরা। তাদের চাহিদা অনুযায়ী গৃহস্থরা কিনছেন খড়। চাহিদা বেশি থাকায় আগের তুলনায় খড়ের দামও বেড়ে গেছে।


খড়ের (গো-খাদ্য) দাম বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক। গরু নিয়ে কৃষক পড়েছেন বিপাকে। প্রতিদিন খড় ক্রয় করতে ট্রলি ও ভ্যান নিয়ে দুর দুরান্ত থেকে আসছেন কৃষক। তারা খড় ক্রয় করে নিয়ে যাচ্ছেন।


উপজেলার খারুয়া, মহেষকুড়া নরেন্দ্রপুর, হাটশিরা,কুর্শা, কাকুরিয়া, কয়ারপুর, রাজাপুর, বীরবাগারী,নাগপুর,ঝিনারীসহ আশেপাশের কৃষকরা আসছেন খড় ক্রয় করতে। ট্রলি ও ভ্যান নিয়ে এসেছেন তারা।


বিরাশি গ্রামের কৃষক কাজল,বীরকামট খালী গ্রামের কৃষক মিলন বলেন,আমরার খেড় (খড়) শেষ অইয়া গেছে। গরু নিয়া পড়ছি দুশ্চিন্তায়।আমারার ৩টি করে গরু আছে। খেড় (খড়)শেষ তাই দেওয়ানগঞ্জ বাজারে আইছি খেড়(খড়) কিনবার আইছি।


খড়ের পাইকারি ব্যবসায়ী কুর্শা গ্রামের  তোফাজ্জল খালেক,জাহাঙ্গীর,ইসলাম,রব্বানী ফকিরা,হাটশিরা গ্রামের মিলন মিয়া,হুমায়ুন কবির সহ অনেকেই জানান, বর্তমান খড়ের ব্যবসা করে আমাদের ভালোই লাভ হচ্ছে। সংসারও চলছে ভালো। তিনমাসের জন্য এ ব্যবসা চলবে অগ্রাহায়ণ মাস পর্যন্ত।


তারা আরও জানান, বিভিন্ন গ্রাম থেকে বড় গৃহস্থের বাড়ি থেকে তারা খড় কিনে আনেন। প্রতিটি আটি ২০০ টাকা থেকে থেকে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হয়।  প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার টাকার খড় বিক্রি হয় প্রতিটি ব্যবসায়ীর।


স্থানীয় খারুয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত ভুঁইয়া মিন্টু বলেন, নান্দাইলের ঐতিহ্যবাহী বাজার দেওয়ানগঞ্জ। এখানে বসেছে খড়ের হাট। স্বল্পকালীন এই সময়ের ব্যবসা করে অনেক লাভবান হচ্ছেন বিক্রেতারা। উপকৃত হচ্ছেন কৃষকরা। আশপাশের মধ্যে একমাত্র খড় বিক্রির হাট এটি।

Tag
আরও খবর


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১৩ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১৭ ঘন্টা ৪৭ মিনিট আগে


এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার

১৯ দিন ১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে