নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ভালুকায় সেতু উদ্বোধনের আগেই সংযোগ সড়কে ধস

ভালুকা ( ময়মনসিংহ)প্রতিনিধি।।ময়মনসিংহের ভালুকা উপজেলায় মল্লিকবাড়ি ইউনিয়নে খীরু নদীর উপর ঘূর্নিঘাটের সেতু হস্তান্তরের আগেই দুই পাশের সংযোগ সড়কের বেশ কিছু অংশ ধসে গেছে। গত শনিবার এলজিইডি ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী আশরাফাজ্জামান ও ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


জানা গেছে, উপজেলায় মল্লিকবাড়ি ইউনিয়নে খীরু নদীর উপর ঘূর্নিঘাটের সেতুর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। সেতুটির দৈর্ঘ্য ৮১ মিটার,প্রস্থে ৭ দশমিক ৩ মিটার এবং একশ মিটার করে দুই পাশের সংযোগ সড়কের দৈর্ঘ্য ২০০ মিটার। নিমার্ণ ব্যায় ৬ কোটি ৪ লাখ ২৪ হাজার টাকা। সেতুর নির্মাণ কাজ শুরু করা হয় ২০১৯ সালের ৭ ডিসেম্বর। মেসার্স চৌধুরী এন্টার প্রাইজ নামের একটি ঠিকাধারী প্রতিষ্ঠান সেতুটির নিমার্ণ কাজ করছে। ২০২১ সালের ২৯ জুন সেতুটির নির্মাণ কাজ শেষ করার নির্দেশনা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে শেষ করতে না পারায় তিন দফায় কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। এরমধ্যেই সেতুর উভয় পাশের সংযোগ সড়কের দুইপাশে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। কয়েক দিনের বৃষ্টিতে ফাটলের আকার বড় হয়ে সেতু সংলগ্ন স্থানে সড়কের একাধিক অংশ দেবে গেছে। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে সেতুর ব্যবহার ব্যহত হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার কাজে নিন্ম মানের খোয়া ব্যবহারসহ ব্যাপক অনিয়ম করেছেন ঠিকাধার।


স্থানীয় করিম বলেন, রাস্তায় নতুন করে মাটি ভরাট করে সঠিক ভাবে ডলা(রোলিং) দেয়নি। তাই সামান্য বৃষ্টিতেই রাস্তা ফেটে ভেঙ্গে যাচ্ছে।আর তিন নাম্বার খোয়া দিয়েছে রাস্তায় তাই এমন হয়েছে। 


স্থানীয় আরেক ব্যক্তি মোঃ হযরত আলী বলেন, রাস্তার নিম্নমানের কাজের ব্যাপারে ঠিকাধারের লোকজনকে একাধিক বার বলা হলেও তারা কোনো ধরণের কর্ণপাত করেননি। অনিয়ম করেই কাজ শেষ করেছে। যার ফলে ১৫ দিনের মাথায় রাস্তা ধসে গেছে।

মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ফারুখ আহম্মেদ চৌধুরী বলেন, নক্সা অনুসারে কাজ করা হয়েছে। নক্সার ত্রুটির জন্য যদি রাস্তা ক্ষতিগ্রপ্ত হয়ে থাকে তাহলে ওই দায়িত্ব এলজিইডির।


ভালুকা উপজেলা এলজিইডি প্রকৌশলী মাফুজুর রহমান বলেন, সেতুর কাজ বুঝে নেওয়া হয়নি। ঠিকাদারের কাজের ফাইনাল বিলের ৮০ লাখ টাকা বাকী রয়েছে। সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য ঠিকাদারকে বলা হয়েছে। #


Tag
আরও খবর


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১৩ দিন ৮ ঘন্টা ২৭ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১৯ ঘন্টা ৫৮ মিনিট আগে


এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার

১৯ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে