নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সবুজ গাছে উঁকি দিচ্ছে সোনালি শীষ, রঙিন স্বপ্নে বিভোর কৃষক।

চরআলগী মাঠ



খোলা মাঠে দিগন্তজুড়ে দুলছে কৃষকের রক্তপানি করা ক্লান্তিমাখা জীবনের স্বপ্ন, সবুজে ঘেরা সোনালি ধানের শীষ। প্রতিটি ধান খেতে ধানের শীষ উঁকি দিচ্ছে।


ইতিমধ্যে ধানের সবুজ চারা এবং কাঁচা শীষ হলুদ বর্ণ ধারণ করতে শুরু করেছে । এরপর সোনালী ধানের শীষে ঝলমল করবে মাঠের পর মাঠ। রাশি রাশি সোনালী ধানে ভরে উঠবে কৃষাণ-কৃষাণীর শূন্য গোলা। আর তাইতো এই রুপা আমন ধানকে ঘিরেই স্বপ্ন দেখছেন কৃষকরা। 


আর কয়েকদিন পরেই ঘরে উঠবে পাকা ধান। এখন ধুধু চোখে নজর কাড়ছে আমন ধানের ক্ষেত। মাঠের চারিদিকে সবুজের ভিরে সোনালি রংয়ের সমারোহ।


গত বছরের চেয়ে এ বছর আমন ধানে কৃষকের কাঙ্খিত স্বপ্নের এ ক্ষেতে আশাতীত ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বিভিন্ন প্রকার দুর্যোগ পোকা মাকড়ের উপদ্রপে একাধিকবার দিতে হয়েছে কীটনাশক, বেড়ে গেছে উৎপাদনের খরচ। 


শনিবার (২৬ অক্টোবর) সরেজমিনে উপজেলার পৌরসভা ও ছয়টি ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, সোনালী ধানের শীষে সকালে কুয়াশার টগবগে বিচরণ দুপুরে সূর্যের সোনালি রোদ যেন খেলায় মেতেছে। কৃষাণ-কৃষাণিদের মনে বইছে আনন্দ আর মুখভরা হাসি।


সিদলা ইউনিয়নের কৃষক খলিল মিয়া বলেন, গত বছরের তুলনায় এবারে ধান ক্ষেতে পোকা-মাকড়ের উপদ্রপ বেশি ছিল। এতে কীটনাশক দিতে হয়েছে চারবার।


তারপরও আশানুরূপ ফলন ঘরে তোলা সম্ভব বলেও জানান তিনি। গোবিন্দপুর ইউনিয়নের জগদল এলাকার কৃষক সামিম জানান,এবার গত বছরের চেয়ে বিঘায় দুই হাজার টাকা বেশি খরচ হবে।তবে ধানের বাজার চড়া থাকায় লাভবান হবার স্বপ্ন দেখছেন কৃষক।


স্থনীয় কৃষি অফিসের তথ্যমতে,এবছর হোসেনপুরে ৮হাজার, চার শত ৭৬ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে।


আরও খবর