নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুলিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার নব গঠিত কমিটির পরিচিতি, নব যোগদানকৃত শিক্ষকদের বরণ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শনিবার ২৬ এপ্রিল ১১ টার দিকে জেলা পরিষদ অডিটরিয়াম, কুলিয়ারচর এ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার আয়োজনে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান, আলম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি। বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতির কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মো. মাহফুজুল হক এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুল মিল্লাত, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান, কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল আলিম রানা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শামসুল হক ফরহাদ, সাধারণ সম্পাদক মাহবুবর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল কাশেম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান শাহীন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার পক্ষ থেকে প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সংগঠনের সভাপতি মো. মাহফুজুল হক ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আসাদুজ্জামান। পরে তাকে ক্রেস্ট দিয়ে সম্মানীত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান।
আরও খবর