নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

যশোর-৪ আসনে ধানের শীষের 'ঐক্যবদ্ধ লড়াই': আইয়ুব-মতিয়ার দ্বন্দ্বের অবসান

আসন্ন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা ও নির্বাচনী মাঠ দখলে নিতে দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিভেদ ভুলে অবশেষে এক কাতারে দাঁড়ালেন যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া) আসনের বিএনপির দুই প্রভাবশালী শীর্ষ নেতা। ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব এবং ফারাজী মতিয়ার রহমানের মধ্যে দীর্ঘ সময় ধরে চলে আসা রাজনৈতিক দূরত্বের অবসান ঘটেছে। এখন থেকে তারা 'ধানের শীষ' প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন।শুক্রবার বিকেলে যশোর জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষ নেতাদের বলিষ্ঠ মধ্যস্থতায় দুই নেতার মধ্যে সমঝোতা হয়। সভার শেষ পর্যায়ে আইয়ুব ও মতিয়ার রহমান একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং দলীয় স্বার্থে অতীতের সব ভেদাভেদ ভুলে যাওয়ার ঘোষণা দেন।

তারেক রহমানকে আসনটি উপহার দেওয়ার প্রতিশ্রুতি এক্যবদ্ধ হওয়ার পর দুই নেতাই তাদের প্রতিক্রিয়ায় জানান, ব্যক্তিগত মান-অভিমান বড় কথা নয়, দেশ ও দলের এই ক্রান্তিলগ্নে ঐক্যই বড় শক্তি। তারা বলেন:"আমরা এখন থেকে এক ও অভিন্ন। আমাদের লক্ষ্য একটাই—যশোর-৪ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে প্রিয় নেতা তারেক রহমানকে এই আসনটি উপহার দেওয়া।"অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া এলাকার সাধারণ নেতা-কর্মীদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে খুশির আমেজ লক্ষ্য করা যায়। তৃণমূল কর্মীরা মনে করছেন, এই দুই নেতা এক হওয়ায় নির্বাচনী লড়াইয়ে বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। দুই নেতাই তাদের নিজ নিজ অনুসারীদের সকল দ্বিধা-দ্বন্দ্ব ঝেড়ে ফেলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জোরালো আহ্বান জানিয়েছেন।

আরও খবর

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫ দিন ১৬ ঘন্টা ২৭ মিনিট আগে