জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ

ছোট পর্দা থেকে শুরু করে মিউজিক ভিডিও ও মেগা ধারাবাহিক—মিডিয়া অঙ্গনে বহুমুখী মেধার স্বাক্ষর রেখে চলেছেন সময়ের এক উদীয়মান শিল্পী ও কলাকুশলী শাহীন আহমেদ রাজ। সাম্প্রতিক সময়ে একক ও ধারাবাহিক নাটকে অভিনয়ের পাশাপাশি সহকারী পরিচালনার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করছেন তিনি।

সম্প্রতি লাবণ্য মিডিয়া হাউসের প্রযোজনায় নির্মিত জনপ্রিয় নাট্য নির্মাতা হেদায়েত তুর্কীর রচনা ও পরিচালনায় বহুল আলোচিত মেগা ধারাবাহিক নাটক ‘বেগম পাড়া’র সহকারী পরিচালক হিসেবে কাজ শেষ করেছেন শাহীন আহমেদ রাজ। দৃশ্যধারণের প্রথম লটের কাজ ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। চ্যানেল সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে দেশের একটি জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে নাটকটি আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু হতে যাচ্ছে।

সহকারী পরিচালনার পাশাপাশি অভিনয় ও কাজের ক্ষেত্রে নিজের প্রতিভার জোর প্রমাণ দিয়েছেন রাজ। ধারাবাহিক নাটক ‘বেগম পাড়া’ ছাড়াও শর্টফিল্ম ‘গতরের লোভ’ ও ‘মানুষ মানুষের জন্য’-তে তার কাজ প্রশংসিত হয়েছে। এছাড়া ম্যাগাজিন অনুষ্ঠান, মুভি বাংলা টেলিভিশনের ‘ভিন্ন চাকার রং’, এটিএন বাংলার জনপ্রিয় 'কমেডি আওয়ার' এবং দেশ টিভির ঈদ বিশেষ অনুষ্ঠান ‘ক,খ,গ’-তে তার উপস্থিতি নজর কেড়েছে।সঙ্গীত ভুবনেও রয়েছে তার পদচারণা।

সিডি ভিশনের ব্যানারে মুক্তি পাওয়া জনপ্রিয় মিউজিক ভিডিও ‘তোরে ছাড়া’ এবং কালার ড্রিম প্রোডাকশনের ব্যানারে নির্মিত দুটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। এর আগে একুশে টেলিভিশনের বহুল আলোচিত নাটক ‘প্রণয় যমুনা’-তেও সহকারী পরিচালক হিসেবে সফলতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে শাহীন আহমেদ রাজের।

নাটক ও ছোট পর্দার পাট চুকিয়ে এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে এই গুণী শিল্পীর। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে, অর্থাৎ আগামী ডিসেম্বর মাস থেকেই তিনি নাম লেখাতে যাচ্ছেন চলচ্চিত্রে। ছোট পর্দা থেকে রূপালী পর্দার এই নতুন পথচলাকে ঘিরে এখন মিডিয়া পাড়ায় শাহীন আহমেদ রাজকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা।


আরও খবর