আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

যশোরের অভয়নগরে পিকআপে মাদক পরিবহনের সময় স্থানীয় বাসিন্দাদের গণধোলাইয়ের শিকার হয়েছেন দুই সন্দেহভাজন মাদক কারবারি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার এবং ব্যবহৃত পিকআপ থেকে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার তালতলা গ্রামের মাহমুদ মোল্যার ছেলে শারাফাত মোল্যা এবং নাউলী গ্রামের মনির আজুঞ্জির ছেলে তারিকুল শেখ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় একটি পিকআপভ্যান নিয়ে সন্দেহজনকভাবে চক্কর দিচ্ছিলেন ওই দুই ব্যক্তি। তাদের চলাফেরা ও অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। একপর্যায়ে উপস্থিত জনতা তাদের গাড়িটি থামিয়ে দুজনকে আটক করে উত্তম-মধ্যম দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্টেশন এলাকায় সাময়িক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পাওয়ার পরপরই অভয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষুব্ধ জনতার হাত থেকে ওই দুজনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরবর্তীতে তাদের সাথে থাকা পিকআপটিতে তল্লাশি চালিয়ে সুকৌশলে লুকানো ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয়রা ওই দুজনকে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ তাদের উদ্ধার করার পাশাপাশি গাড়ি থেকে গাঁজা উদ্ধার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আরও খবর